অভিবাসন ঋণ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

বিদেশগামী কর্মীদের সহজ শর্তে জামানতবিহীন অভিবাসন ঋণ গ্রহণে প্রয়োজনীয় কাগজপত্রঃ

  • বিনামূল্যে সরবরাহকৃত ব্যাংকের নির্ধারিত আবেদন ফরমে আবেদন দাখিল;
  • ঋণ আবেদনকারীর ০৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি;
  • আবেদনকারীর পাসপোর্ট, ভিসার কপি ও ম্যানপাওয়ার স্মার্ট কার্ডের ফটোকপি এবং লেবার কন্ট্রাক্ট পেপার (যদি থাকে, বাধ্যতামূলক নয়);
  • ১ (এক) জন জামিনদারের ০১ কপি করে পাসর্পোট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি;
  • জামিনদারদের যে কোন ১ জনের স্বাক্ষরকৃত ব্যাংকের ০৩ টি চেকের পাতা;
  • ঋণ গ্রহণের পূর্বে অত্র ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় হিসাব খুলতে হবে।

ঋণ সীমা:

  • নতুন ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ৩.০০ (তিন) লক্ষ টাকা;
  • রি-এন্ট্রি ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ৩.০০ (তিন) লক্ষ টাকা।

ঋণের মেয়াদ:

  • নতুন ভিসার ক্ষেত্রে ঋণের মেয়াদ সর্বোচ্চ ০৩ (তিন) বছর;
  • রি-এন্ট্রি ভিসার ক্ষেত্রে ঋণের মেয়াদ সর্বোচ্চ ০২ (দুই) বছর।

ঋণের পরিশোধসূচী:

  • ২ (দুই) মাস গ্রেস পিরিয়ড বাদ দিয়ে মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য।

সুদের হারঃ ৮% (সরল সুদ)।   

সেবা প্রদানের সময়সীমাঃ

যথাযথ কাগজপত্রসহ আবেদন প্রাপ্তির ৭ (সাত) কর্মদিবস।

বিঃদ্রঃ এ ঋণের কোন সার্ভিস চার্জ নেই।

Fill up the form

Fill out the form below and our team will contact you shortly with detailed information.

Contact Us